× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

মিশরের হরঘাদায় দুই বন্দুকধারীদের হামলা

admin
হালনাগাদ: শনিবার, ৯ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: অজ্ঞাত দুই বন্দুকধারী মিশরে লোহিতসাগর তীরবর্তী রিসোর্ট শহর হুরঘাদার একটি হোটেলে শুক্রবার রাতে হামলা চালিয়েছে। এতে দুই বিদেশি পর্যটক আহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই দুই হামলাকারী নিহত হয়েছেন। মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে এ খবর জানানো হয়েছে।

হামলাকারীরা এক জার্মান নাগরিক ও এক ডেনিশ নাগরিককে ছুরিকাহত করে। তাদের ক্ষত কতটা গুরুতর তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, হামলাকারীরা লোহিতসাগর হয়ে সমুদ্রতীরবর্তী বেলা ভিস্তা হোটেলে প্রবেশ করে। তাদের সঙ্গে আত্মঘাতী বোমা ছিল। তবে মিশরের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বোমা বিস্ফোরণের আগেই তাদের হত্যা করতে সমর্থ হয়।

তবে মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী ভিন্ন কথা বলেছেন। তিনি জানান, দুই হামলাকারী দুই অস্ট্রীয় ও একজন সুইডিশ নাগরিককে ছুরিকাহত করে। হামলাকারীদের একজন কায়রোর উপশহর গিজার শিক্ষার্থী।

রাজধানী কায়রোয় একটি পর্যটক বাসে বন্দুকধারীদের হামলার এক দিন পর শুক্রবার এই হামলা চালানো হলো। ইসরায়েলি পর্যটকদের ওই বাসে বৃহস্পতিবারের হামলার দায় স্বীকার করেছিল আইএস। তবে ওই হামলায় কেউ হতাহত হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..