মিলাদ গাজী এমপির মানবিক উদ্যোগ ১শত প্রতিবন্ধীদের কৃত্রিম পা সংযোজন

মিলাদ গাজী এমপির মানবিক উদ্যোগ ১শত প্রতিবন্ধীদের কৃত্রিম পা সংযোজন
উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকেঃ সড়ক দুর্ঘটনায় বা অন্য কোন কারণে পা হারানো শারীরীক প্রতিবন্ধীদের হবিগঞ্জ-১ নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী ১শত লোকের কৃত্রিম পা সংযোজন করার উদ্যোগ গ্রহন করেছন।
এমপি মিলাদ গাজী  প্রচেষ্টার ফলে  সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এ বিশেষ বরাদ্দ প্রদান করেছে। জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের তত্বাবধানে এ কাযক্রম বাস্তবায়ন করা হবে। নবীগঞ্জ বাহুবল উপজেলার বাসিন্দা যারা পা হারিয়ে শারীরীক প্রতিবন্ধী হিসেবে মানবেতর জীবন যাপন করছেন তাদেরকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ও ছবিসহ মাননীয় এমপি মহোদয়ের বরাবরে আবেদন করতে হবে।
এমপির অনুমোদনের পর ঢাকা মিরপুরস্থ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে গিয়ে হারানো পায়ের মাপ দিয়ে আসতে হবে। পরে পা তৈরী সাপেক্ষে তা সংযোজন করা হবে বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।