× Banner
সর্বশেষ
সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে – স্পিকার স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী প্রকল্পসমূহের কাজ দ্রুত কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ আইসিটি মন্ত্রীর  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

মির্জাপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

admin
হালনাগাদ: শনিবার, ২৭ আগস্ট, ২০১৬

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পানিতে ডুবে জান্নাত (৮) ও ইয়াছিন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে বারটার দিকে লৌহজং নদীর মির্জাপুর উপজেলা সদরের বাইমহাটী নামক স্থানে এ ঘটনা ঘটে। জান্নাত বাইমহাটী কেজি স্কুলে ও ইয়াছিন মিরপুর এলাকার একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী। জান্নাত বাইমহাটী গ্রামের আসমাইল হোসেনের মেয়ে ও ইয়াছিন মিরপুর এলাকার আব্দুল জলিলের পুত্র।

জান্নাতের বড় বোন আখি জানায়, ইয়াছিন বাবা মার সাথে তাদের বাড়িতে বেড়াতে এসেছেন। গতকাল শনিবার দুপুর বারটার দিকে বাড়ির সামনে তিনিসহ জান্নাত, ইয়াছিনসহ কয়েকজন মিলে খেলা করছিলেন। হঠাৎ জান্নাতের পায়ে গোবর লাগলে পাশেই নদীতে ধোয়ার জন্য গেলে পা পিচলে নদীর পানিতে পড়ে যায়। এসময় ইয়াছিন তাকে টেনে তুলার চেষ্টা করলে সেও পানিতে পড়ে তলিয়ে যায়। পরে আখি তাদের উদ্ধার করতে পানিতে নেমে উদ্ধার করতে না পেরে তীরে উঠে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান।

মির্জাপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশনের স্টেশন মাস্টার মো. হযরত আলী বলেন, শিশু দুুটি নদীর পারে পানিতে পা ধুতে গিয়ে পড়ে গিয়ে ডুবে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের মির্জাপুর অফিসের সদস্যরা অনেক চেষ্টার পর নদী থেকে শিশু দুটির দেহ উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন বলে তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..