× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা মির্জা আব্বাসকে কারাগারে পাঠিয়েছে আদালত নাশকতার দুই মামলায় আত্মসমর্পণের পর। বুধবার বিকাল পাঁচটার দিকে ঢাকা মহানগর আদালতের হাজতখানা থেকে একটি নিল রঙের প্রিজন ভ্যানে করে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

এরআগে দুপুরে ঢাকা মহানগর হাকিম মো. মাহবুবুর রহমান মতিঝিল ও পল্টন থানার দুই মামলায় আব্বাসের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর  আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আবদুল্লাহ আবু জানান, দুই মামলায় দীর্ঘদিন ধরে পলাতক মির্জা আব্বাস বুধবার সকালে আদালতে এসে আত্মসমর্পণ করেন। পল্টন ও মতিঝিল থানার দুই মামলায় আব্বাস জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক তা নাকচ করে দেন।

গত বছরের শুরু থেকে বিএনপির আন্দোলনের মধ্যে কার্যত আত্মগোপনে ছিলেন বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস। এপ্রিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার পর এই দুই মামলায় আগামা জামিন চাইতে তিনি প্রকাশ্যে আসেন। গত মে মাসে হাই কোর্ট আব্বাসের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেও তিনি আত্মসমর্পণ করলেন সাত মাস পর।

এই মামলা দুটির একটি ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায় দায়ের করা হয়। এতে বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ রয়েছে। আর গতবছর ৪ জানুয়ারি মতিঝিল থানার মামলাটি করা হয়েছে বিস্ফোরক আইনে।

এ ছাড়া মিরপুর থানার নাশকতার অন্য দুটি মামলায় গতবছর ৩০ অগাস্ট মির্জা আব্বাসসহ ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। ওই দুই মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..