× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক

মিরপুরে পোশাক শ্রমিকদের শ্রম অসন্তোষের ঘটনায় শ্রমিক সংগঠনের সম্পৃক্ততা নেই

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৫ জুন, ২০২২
শ্রম অসন্তোষের ঘটনা

মিরপুরে পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিক নেতাদের সম্পৃক্ততা নেই।

রবিবার (৫ জুন ২০২২) রাজধানীর শ্রম ভবনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে শ্রম অসন্তোষ নিরসনের লক্ষ্যে ত্রিপক্ষীয় সভায় এ মত ব্যক্ত করেন উপস্থিত শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিগণ।

আন্দোলনরত শ্রমিকরা কোন সেক্টর বা প্রতিষ্ঠানের শ্রমিক; কোন শ্রমিক সংগঠনের ইন্দনে আন্দোলন করছেন এ বিষয়ে উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ অবগত নন। তবে উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ শ্রম আইনের বিধিবিধান মোতাবেক সুনির্দিষ্ট পন্থা অবলম্বনপূর্বক মজুরি বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়ার পক্ষে মতামত ব্যক্ত করেন।

এছাড়াও মালিকপক্ষের প্রতিনিধিবৃন্দ চলমান আন্দোলনকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডসহ পোশাক শিল্পের অগ্রগতিকে ব্যাহত করার লক্ষ্যে একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন। তবে শ্রমিকগণের ন্যায়সঙ্গত দাবি দাওয়া শ্রম আইন ও বিধি মোতাবেক প্রতিপালনে মালিকপক্ষ সর্বদাই সচেষ্ট মর্মে মত প্রকাশ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জনাব শাহজাহান খান এমপি বলেন, চলমান বিক্ষোভ বা নিয়মতান্ত্রিক পন্থায় অগ্রসর না হয়ে, হঠকারি আন্দোলন করছেন যা কোন সফলতা বয়ে আনবে না। শ্রমিকদের মজুরি সংক্রান্ত বিষয়টি পূর্ব নির্ধারিত সময়মতো সরকার ও মালিকপক্ষের সাথে আলোচনা করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রমিকদেরকে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শাহজাহান খান এমপি।

৬ জুন সোমবার থেকে কারখানা যথারীতি খোলা থাকবে বলে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিগণ সভায় জানান।

সভায় চট্টগ্রামের সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপো লিমিটেড কারখানায় অগ্নিদুর্ঘটনায় আহত ও নিহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (যুগ্মসচিব) মিনা মাসুদ উজ্জামান। এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিজিএমইএ, বিকেএমইএ, শ্রমিকসংগঠনের নেতৃবৃন্দসহ অন্যান্য প্রতিষ্ঠানের স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..