খেলাধুলাকে আন্তর্জাতিক মানে নিতে প্রতিটি উপজেলা পর্যায়ে মিনি ষ্টেডিয়াম নির্মাণ করছে সরকার

ছাতক প্রতিনিধিঃ স্বাস্থ্য ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক এমপি বলেছেন, সব ধরনের খেলাধুলাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা পর্যায়ে মিনি ষ্টেডিয়াম নির্মাণ করছেন। ছাতকেও নির্মাধিন রয়েছে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম। প্রতিবছর শিক্ষার্থীদের যোগ্য প্রতিযোগি হিসেবে তৈরী করতে ফুটবলসহ বিভিন্ন মৌসুমী প্রতিযোগিতার আয়োজন করছে সরকার। তৃণমুল পর্যায়ে খেলাধুলার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে।

এখানের খেলাধুলাকে অনেকদুর এগিয়ে নিতে শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম পরিপূরক হিসেবে কাজ করবে। শনিবার ছাতক শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন তালুকদার, অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, শিক্ষক মিছির আলী, দেলায়ার হোসেন খান, আশিকর রহমান, আরশ আলী, সাজিদুর রহমান, বিল্লাল হোসেন, আফরোজ আলী, মোস্তফা আহমদ, তমাল পোদ্দার প্রমুখ। পরে মাঠে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়।

ট্যাগ অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ। বক্তব্য রাখেনআওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিনআওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদআফরোজ আলীআরশ আলীআশিকর রহমানউপজেলা ভাইস-চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদএসপিপিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারাধন তালুকদারখেলাধুলাকে আন্তর্জাতিক মানে নিতে উপজেলা পর্যায়ে মিনি ষ্টেডিয়াম নির্মাণ করছে সরকারছাতক সরকারী বহুমুখী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরীতমাল পোদ্দারদেলায়ার হোসেন খানবিল্লাল হোসেনমাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধনমোস্তফা আহমদশিক্ষক মিছির আলীশেখ রাসেল মিনি ষ্টেডিয়ামসাজিদুর রহমান

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।