মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে মায়ের সাথে অভিমান করে মোছাঃ রুনা আক্তার (১৩) নামের এক সপ্তম শ্রেণির মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা করেছে।

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের মধ্য কাটালী গ্রামে বুধবার রাত ১০টা এ ঘটনাটি ঘটে।

প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, ওই গ্রামের মোঃ তাহেরুল ইসলামের ছোট মেয়ে পূর্ব দারখোর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী মোছাঃ রুনা আক্তার বুধবার সন্ধ্যায় লেখাপড়া ও পারিবারিক কাজকর্ম নিয়ে মা-মেয়ের মধ্যে কথা কাঁটা-কাঁটি হয়। সন্ধ্যায় সে অভিমান করে বিছানায় শুয়ে পড়ে। পরে তাকে বিছানায় দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুজি শুরু করে। খোজাখুজির এক পর্যায়ে রাত প্রায় দশটার দিকে বাড়ির পাশের একটি আম গাছের ডালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন চিৎকার দেয়।

প্রতিবেশীরা ছুটে এসে ফাঁসিতে ঝুলতে দেখে ইউপি চেয়ারম্যান হাসান হাবিব আল আজাদকে খবর দেয়। চেয়ারম্যান সাথে সাথে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে রাতেই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হরেন্দ্র নাথ রায় সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ইউপি চেয়ারম্যানসহ ঘটনাস্থলে হাজির হয় এবং ফাঁসিতে থাকা ঝুলন্ত লাশ মাটিতে নামায়। পরিবারের লোকজন জানান, মায়ের সাথে অভিমান করে রুনা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন মাদ্রাসা ছাত্রীর গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। এব্যাপারে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আটোয়ারী থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।