× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

মায়ের জন্য পাত্র চেয়ে ফেসবুকে ছেলের ‘বিজ্ঞাপন’

Biswajit Shil
হালনাগাদ: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগরের বাসিন্দা, ইংরেজিতে স্নাতক আকাশবাণীর উপস্থাপক গৌরব মায়ের জন্য পাত্র চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন।

গৌরব অধিকারী নামের ওই ব্যক্তি পোস্টে  লিখেছেন, স্বনির্ভর সুপাত্র চাই, পাত্রীর বয়স ৪৫, স্নাতক, বই পড়তে এবং গান শুনতে ভালবাসেন, চন্দননগর নিবাসী। মায়ের জন্য পাত্র চেয়ে এমন পোস্ট ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

গৌরব (২৬) বলেন, ‘ভাইরাল করার জন্য বা নিজে বিখ্যাত হওয়ার জন্য এই পোস্ট করিনি। মা শুধু রান্নাঘরেই জীবনটা কাটিয়ে দেবে, এটা চাই না। আমি চাই, মা আবার আগের মতো জীবন কাটাক। বিজয়া দশমীতে সিঁদুর খেলুক। মায়ের একাকীত্ব ঘোচানো আমার দায়িত্ব এবং কর্তব্যও। তাই মায়ের বিয়ে দিতে চাই। কেউ বাঁকা চোখে দেখলে তাতে আমার কিছু আসে যায় না।’

গৌরব অধিকারীর দেয়া ওই পোস্টে সোমবার রাত সাড়ে ৭টা পর্যন্ত ১০ হাজার ‘লাইক’ পড়েছে। ২৬০০ জনেরও বেশি ‘শেয়ার’ করেছেন। ‘কমেন্ট’ করেছেন পাঁচশোরও বেশি মানুষ। তার এমন পোস্টে বাংলাদেশ, নিউইয়র্ক, প্যারিসের পাত্রেরাও সাড়া দিয়েছে।

অনেকে গৌরবের এই নজিরবিহীন উদ্যোগের প্রশংসা। যে দু’একটি কটূক্তি রয়েছে, তার জবাব গৌরবকে দিতে হয়নি। তাঁর ফেসবুক-বন্ধু বা অন্যেরাই তা নস্যাৎ করেছেন। ইতিমধ্যে মায়ের জন্য পাত্রের খোঁজ আসা শুরু করেছে বলে জানান গৌরব।

গৌরব বলেন, ‘পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের ইচ্ছে-অনিচ্ছার কথা এখনও ততটা ভাবা হয় না। এই শিকলটা ভেঙে যাক। অনেকেই বলেছেন, তাঁরাও তাঁদের মাকে বিয়ে দিতে চান। কিন্তু সমাজের কথা ভেবে এগোতে পারেন না। আমি এগোতে চাই। দৃষ্টান্ত তৈরি হলে আরও অনেকে যদি সাহস পান, সেটা আমার জন্য অনেক।’


এ ক্যটাগরির আরো খবর..