× Banner
সর্বশেষ
আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান উদ্ভূত পরিস্থিতিতে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা সরকার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে – ধর্মমন্ত্রী জনগণের প্রত্যাশা অনুসারে নির্বাচনী ইশতেহার পাল্টাতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী দেশ অ্যাডভান্স হয়ে গেছে , ভুল করলে খেসারত দিতে ১৭ বছর লাগবে না – স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী কুমিল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় কৃষি মন্ত্রীর কুমিল্লার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়-সবার সহযোগিতা চান কৃষি মন্ত্রী বাজার মনিটরিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান পার্বত্য মন্ত্রীর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কারো চরিত্র হনন নয়, সংসদ হবে দেশের সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি

মাহে রমজান ব্যাপী ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের সাফল্যের কার্যক্রম

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
মাহে রমজান ব্যাপী ঝিকরগাছার মানবকল্যাণ ফাউন্ডেশনের সাফল্যের কার্যক্রম

যশোরের ঝিকরগাছার স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে সাফল্যের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবারের রমজান ব্যাপী কার্যক্রমে অসহায়, হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা, ইফতার সামগ্রী, গর্ভবর্তী মায়ের জন্য রক্ত সহায়তা এবং শেষ ঠিকানা কবর নামক একটা প্রতিষ্ঠানের মাঝে ব্যনার-চেয়ার বিতরণ করা হয়েছে।

গতকাল সকালে পৌর সদরের পুরন্দরপুর রেলব্রীজ সংলগ্ন মসজিদ মার্কেটে শেষ ঠিকানা কবর’র অফিস কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মানবকল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আফজাল হোসেন চাঁদ। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের যা আছে তাই নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়াই।

আর মানুষের পাশে দাঁড়ানোর যে কি শান্তি সেটা যারা দাঁড়াতে পারে না তার কি করে বুঝবে! মানুষ মানুষের জন্য এই স্লোগানটা যদি আমরা সবাই মনের মধ্যে লালন করতে পারি তাহলে হয়তো কোন অসহায় মানুষের কষ্ট থাকতো না। আসুন আমরা সবাই যার যা আছে সেখান থেকে অল্প হলেও অসহায় মানুষের মাঝে বিতরণ করি।

মানবকল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, সদস্য অংকন দাস, বাবু শেখ, শামীম মিয়া, ইমন মিয়া, হাফেজ মোঃ মাজহারুল ইসলাম, আরিফ হোসন, ইয়াসিন বিল্লাহ, সাগর হোসেন, শামীম হোসেন, জনি খান সহ শেষ ঠিকানা কবর এর সদস্য নুরু মিয়া, আকবার আলী, আক্কাজ আলী, মাছুম বিল্লাল, মিরালী, কামাল হোসেন,  নুরজামাল, তরিকুল ইসলাম, আল-আমিনসহ আরও অনেকে।


এ ক্যটাগরির আরো খবর..