× Banner
সর্বশেষ
জুনে চালু হবে ই-হেলথ কার্ড – স্বাস্থ্য মন্ত্রী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছে সরকার – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে জাহাজ পৌঁছেছে মোংলা বন্দরে পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা সরকারের – পরিবেশ মন্ত্রী বিদেশে কর্মী মারা গেলে মরদেহ দ্রুত দেশে পাঠানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর বরিশালে অভিযানের পরও প্রশ্নবিদ্ধ ডিবি পিটিএ চুক্তির অগ্রগ‌তি নিয়ে প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূতের আলোচনা গ্লোবাল এভিয়েশন এন্ড ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন মির্জাগঞ্জ শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের ইফতার মাহফিল

ডেস্ক

চলচ্চিত্রের প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের ঝুলন্ত লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
মাসুদুল মাহমুদ রুহানে

আত্মহত্যা করলেন তরুণ প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান। রাজধানীর পূর্ব রায়েরবাজার এলাকার একটি মেস থেকে ‘রেডরাম’ চলচ্চিত্রের প্রযোজক মাসুদুল মাহমুদ রুহানের (২৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

চলচ্চিত্রের প্রযোজক মাহমুদ রুহান।

বুধবার (৮ সে) দিবাগত রাত ১টার দিকে হাজারীবাগ থানা পুলিশ পূর্ব রায়েরবাজার হাই স্কুলের ঢালে ১১৬/৩ নম্বর একটি বাড়ির ষষ্ঠ তলার মেস থেকে তার লাশ উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।

মাসুদুল মাহমুদ রুহান ‘রেডরাম’ চলচ্চিত্র, ‘দ্যা সাইলেন্স’ ওয়েব সিরিজ, ‘আমি কি তুমি’সহ আরও বহু নির্মাণে প্রযোজনা করেছেন। পুনর্জন্ম’, ‘চম্পা হাউজ’, ‘শুক্লপক্ষ’, ‘দ্য সাইলেন্স’, ‘আরারাত’র মতো জনপ্রিয় নাটক-সিরিজের নির্বাহী প্রযোজক ছিলেন তিনি।

ফ্যানের সাথে রুমে ঝুলছিল তার মরদেহ।মাস দুয়েক আগে বউ এর সাথে বনিবনা না হওয়ায় আলাদা হয়ে যান রুহান। তখন থেকে নানা হতাশা ও চাপ থেকে এমন কঠিন মৃত্যুর পথ বেছে নিয়েছেন কিনা’ সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্তে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে। এখনো পর্যন্ত তার মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..