× Banner
সর্বশেষ
বাংলাদেশের তরুণ–তরুণীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে তিনটি পথ দেশের ৯ অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত প্যারাগুয়ের বিপক্ষে জয়ে এমবাপ্পের জোড়া ইতিহাস, মেসিকে ছুঁয়ে গোল্ডেন বুট দৌড়ে উত্তাপ আজ ৫ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ জুলাই (২০ আষাঢ় ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ঔনাহির জোড়া গোলে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো, প্রতিপক্ষ ফ্রান্স আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী

মাশরাফির জন্য পাগলামি

admin
হালনাগাদ: রবিবার, ২ অক্টোবর, ২০১৬

ক্রীড়া ডেস্ক: মাশরাফি বিন মুর্তজা নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল করতে গিয়ে ব্যথা পাওয়ায় ম্যাচের পুরোটা সময় বৃত্তের ভিতরেই ফিল্ডিং করেন মাশরাফি। ২৯তম ওভারে তাসকিনের দ্বিতীয় বল করার পর হঠাৎ মিরপুরে অপ্রীতিকর পরিস্থিতি।

হঠাৎ মাঠে আগমণ এক ক্রিকেটভক্তের। স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ড থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে মাঠে দৌড়ে ঢুকেন মেহেদী হাসান সৈকত।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মেহেদী মাশরাফি ভক্ত। মাশফিকের ‘ছুঁয়ে’ দেখবেন বলে দৌড়ে মাঠে ঢুকে পরেন। মাশরাফি প্রথমে মেহেদীকে দেখে ভিত-সন্ত্রস্ত। কিন্তু পরক্ষণে মেহেদী দৌড়ে মাশরাফির কাছে গিয়ে বলে, ‘আমি আপনার ভক্ত।’

এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। ততক্ষণে মাঠে হাজির বিসিবির নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টিমের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মী স্বর্ণ প্রথমে টেনে-হেঁচড়ে মেহেদীকে সরাতে গেলে মাশরাফি মানা করেন। আরও নিরাপত্তা কর্মী পরবর্তীতে টানা-টানি করলে মাশরাফি ছেলেকে একপাশে সরিয়ে নেন।

কিন্তু দোষ যেহেতু করেছেন শাস্তি পেতেই হবে। তবুও মাশরাফি তার শাস্তি দেখেছেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে। নিরাপত্তা বাহিনীকে অনুরোধ করেন,‘ওকে খেলা দেখতে দিন। ম্যাচ শেষে ব্যবস্থা নিন।’ টাইগার দলপতির কথামত মেহেদীকে খেলা দেখতে আবার গ্র্যান্ডস্ট্যান্ডে বসানো হয়। কিন্তু ম্যাচ শেষে হওয়ার পর পরই তাকে নেওয়া হয় মিরপুর মডেল থানায়। তার সঙ্গে কী হতে পারে সেই গল্পটা সবারই জানা।

তবুও মাশরাফি তার ‘পাগল’ ভক্তকে বাঁচাতে চেষ্টা করেছেন। অনুরোধ করেছেন মেহেদীর যেন কোনোভাবেই ‘ক্ষতি’ না হয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘এ ধরণের ঘটনা সারা পৃথিবীতে ঘটে, তবে আমাদের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। কোনো না কোনোভাবে ভক্ত ঢুকে গেছে। অবশ্যই আমাদের সেদিকে খেয়াল আছে। অনুরোধ করেছি যেন কোনো ‘ক্ষতি’ না হয়!

কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আফগানিস্তান সিরিজ শেষ করেছে বাংলাদেশ। কাল থেকেই শুরু হবে ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি। ইংল্যান্ড ক্রিকেট দল নিরাপত্তা নিয়ে এমনিতেই উদ্বিগ্ন। তবে এ বিষয়ে বিসিবির কর্মকর্তা, নিরাপত্তা কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কেউই মুখ খুলতে রাজী নন। একাধিক কর্মকর্তার ফোনে একাধিকবার ফোন করা হলেও কেউই ফোন ধরেননি।


এ ক্যটাগরির আরো খবর..