× Banner
সর্বশেষ
এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মনোজগৎ থেকে বিচ্যুত হলেই বিগত পতিত সরকারের পরিণতি তৈরি হবে -তথ্যমন্ত্রী

ডেস্ক

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূস

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
কুয়ালালামপুরে প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ সোমবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান কুয়ালালামপুরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সফরকালে তিনি মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন।

এই সফরে প্রতিরক্ষা, জ্বালানি ও হালাল খাদ্যসহ বিভিন্ন খাতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং তিনটি নোট বিনিময়ের কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..