× Banner
সর্বশেষ
দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ আগস্ট মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কোটালীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিপি ফায়েকুজ্জামানের ফুটবল বিতরণ দানকৃত সম্পত্তি আজীবন ভোগের অধিকার থাকবে দাতার, আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

মার্চ-এপ্রিল মাসে সাব-রেজিস্ট্রি অফিসগুলোর ১ হাজার ৩৫৪ কোটি টাকা রাজস্ব আদায়

Dutta
হালনাগাদ: বুধবার, ২ জুন, ২০২১

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন নিবন্ধন অধিদপ্তরের সাব-রেজিস্ট্রি অফিসগুলো গত মার্চ ও এপ্রিল মাসে ১ হাজার ৩৫৪ কোটি ৪৪ লাখ ৫৯ হাজার ৯৭১ টাকা রাজস্ব আদায় করেছে। এর মধ্যে কেবল মার্চ মাসে রাজস্ব আদায় করেছে ৯৫০ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ২৭৫ টাকা। এপ্রিল মাসে রাজস্ব আদায় হয়েছে ৪০৩ কোটি ৪৬ লাখ ৬৬ হাজার ৬৯৬ টাকা।

          গতকাল আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ারকে পাঠানো এক চিঠিতে নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুক এসব তথ্য জানান।

          মহাপরিদর্শক জানান, মার্চ ও এপ্রিল মাসে উক্ত রাজস্ব আদায়ে দলিল সম্পাদন হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৩৪০ টি। এর মধ্যে মার্চ মাসে ৩ লাখ ৫১ হাজার ৩১৫ টি এবং এপ্রিল মাসে ১ লাখ ২৮ হাজার ২৫ টি দলিল সম্পাদন হয়েছে।

          মার্চ ও এপ্রিল মাসে সর্বোচ্চ রাজস্ব আদায়কারী জেলাসমূহ হচ্ছে যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জ।


এ ক্যটাগরির আরো খবর..