× Banner
সর্বশেষ
আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মার্ক জাকারবার্গের ২০১৬ সালের চ্যালেঞ্জ

admin
হালনাগাদ: বুধবার, ৬ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজের আত্মউন্নয়নের জন্য প্রতি বছরই নানা ধরনের চ্যালেঞ্জ নিয়ে থাকেন।

ব্যতিক্রম হচ্ছে না ২০১৬ সালেও। নতুন বছরে নিজের ব্যক্তিগত প্রথম চ্যালেঞ্জের কথা মার্ক জাকারবার্গ জানিয়েছেন ৩ জানুয়ারি ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে। বলেছেন, এ বছরে নিজের জন্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ সম্পন্ন সহকারী উদ্ভাবন করবেন তিনি। যা তাকে নানা কাজে সহায়তা করবে।

৪ জানুয়ারি ফেসবুকে আরেকটি স্ট্যাটাসের মাধ্যমে, এ বছরে তার দ্বিতীয় চ্যালেঞ্জের কথা জানিয়েছেন জাকারবার্গ। তার দ্বিতীয় চ্যালেঞ্জ প্রতিদিন দৌড়ানো। এ প্রসঙ্গে তিনি বলেন, নতুন বছরে তার শারীরিক চ্যালেঞ্জ হচ্ছে, এ বছরে ৩৬৫ মাইল দৌড়াবেন তিনি। লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন ১ মাইল করে দৌড়াবেন।

যারা এ বছরে ৩৬৫ মাইল দৌড়াতে আগ্রহী তাদের জন্য ফেসবুকে ‘এ ইয়ার অব রানি’ নামে একটি পাবলিক গ্রুপও খোলা হয়েছে।

সাম্প্রতিক বছরে জাকারবার্গ যেসব চ্যালেঞ্জ নিয়েছেন, তার মধ্যে প্রতিমাসে দুটি বই পড়া, চীনের মান্দারিন ভাষা শেখা এবং প্রতিদিন নতুন একজন মানুষের সঙ্গে পরিচয় হওয়া উল্লেখযোগ্য।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার


এ ক্যটাগরির আরো খবর..