× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

ঝিনাইদহ প্রতিনিধি

মায়ের উপর অভিমান করে প্রবাসী যুবকের আত্মহত্যা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
মায়ের উপর অভিমান

যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসার ইউনিয়নের বর্ণী দক্ষিণপাড়া গ্রামে মায়ের উপর অভিমান করে প্রবাসীর ১৬ বছরের যুবক সন্তানের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২০মার্চ) সকাল অনুমানিক ৮টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে মো. জিহাদ (১৬)। সে ঐ এলাকার প্রবাসী ফারুক হোসেনের মেঝো ছেলে।

নিহতের ফুফু সাবানা বলেন, প্রবাসী ফারুক হোসেনের বাড়িতে রাজমিস্ত্রীরা কাজ করতে এসে দেখে ইটের খোয়া কম পরে আছে। এই জন্য রাজমিস্ত্রীরা প্রবাসীর স্ত্রীকে খোয়া লাগবে বললে। প্রবাসীর স্ত্রী তার ১৬ বছরের যুবক সন্তানকে ইটের খোয়া ভাঙ্গতে বললে।

জিহাদ মায়ের সাথে কথা কাটাকাটি করে পরবে না বলে নিজ ঘরের মধ্যে যেয়ে খাটের উপর শুয়ে পড়ে। তার কিছুক্ষণ পরে তার মা ঘরে এসে দেখে তাদের আদরের সন্তান তার উপর অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

তখন অসহায় মায়ের আহাজারিতে স্থানীয় লোকজন জিহাদকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত ডাক্তার তাকে পরিক্ষানিরিক্ষা করে মৃত ঘোষণা করেন।

থানার অফিসার ইনচার্জ মো. বাবলুর রহমান খান বলেন, মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। লাশ ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..