× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

মামুনুলসহ ৬ ফুটবলার শাস্তির মুখে

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: সাফ ফুটবলসহ অন্যান্য আসরে ব্যার্থতার কারণ অনুসন্ধান করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এরই প্রেক্ষিতে অনুসন্ধান কমিটি (ফ্যাকটস ফাইন্ডিং কমিটি) গঠন করা হয়েছে। সেই কমিটি রিপোর্টও দিয়েছে।

রিপোর্ট জমা দেওয়ার পরপরই শুরু হয়েছে তোলপাড়। বাফুফে থেকে কিছু জানানো না হলেও এরই মধ্যে পরিস্কার হয়েছে বেশ কয়েকজন ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ আর জাতীয় দল থেকে বাদ দেয়ার সুপারিশ করেছে কমিটি।

শৃঙ্খলা ভঙ্গ আর পারফরমেন্সের ঘাটতির কারণেই তাদের বিরুদ্ধে এসব সুপারিশ করা হয়েছে। গত বুধবার তদন্ত কমিটির প্রধান ও বাফুফে সদস্য আজমল আহমেদ তপনের সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে। তিনি জনিয়েছেন, জাতীয় স্বার্থেই খেলোয়াড়দের বিরুদ্ধে এসব সুপারিশ করা হয়েছে। যা দেশের ফুটবলে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

তদন্ত সংশি¬ষ্ট সুত্রে জানা গেছে, মোট ৬ জনের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমুলক ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন জাহিদ, মামুনুল, ইয়ামিন, সোহেল রানা, ইয়াসিন। ফ্যাকটস ফাইন্ডিং কমিটি সবথেকে বড় অভিযোগ করেছে জাহিদের বিরুদ্ধে। সাফ ফুটবলে জাহিদ টিম হোটেলে মদ্যপান করেছিলেন। এই ফুটবলারকে মদ্যপান অবস্থায় হোটেল থেকে বের করে দেওয়া হয়েছিলো। তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সুপারিশ করা হয়েছে শাস্তি দেওয়ারও। সতর্ক করা অথবা শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে ইয়াসিনের বিরুদ্ধেও। তার বিরুদ্ধে অভিযোগ শৃঙ্খলা ভঙ্গের। মাঠে তার হাতে অপদস্থ হয়েছিলেন দলের ডেনমার্ক প্রবাসী ফুটবলার জামাল ভুঁইয়া।

এদিকে অধিনায়ক মামনুলের বিরুদ্ধে অনুসন্ধান কমিটির অভিযোগ তার সক্ষমতা নিয়ে। আর এ কারণেই দল থেকে মামুনুলকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তদন্ত কমিটির সদস্য আজমল আহমেদ তপন বলেন, ‘কেউ ততক্ষনই জাতীয় দলে থাকবেন যতক্ষন মাঠে পারফরমেন্স করতে পারবেন। বেশ কিছুদিন ধরে মাঠে তার পারফরমেন্স ছিলো একেবারেই যাচ্ছেতাই। বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচ হারার কারণও মাঠে তার বাজে পারফরমেন্স।’

একই ধরনের অভিযোগ রয়েছে গোলরক্ষক সোহেলের বিরুদ্ধেও। গত বেশ কয়েকটি ম্যাচে তার পারফরমেন্স খারাপ ছিল। সর্বশেষ বাংলাদেশ ফুটবল দল যে ১৪টি ম্যাচ খেলেছে তার ১১টিতেই সোহেল রানা খেলেছেন। আর গোলরক্ষ হিসেবে তার পারফরমেন্সই দলের এ খারাপ ফলে প্রভাব রেখেছে।

আজমল আহমেদ তপন জর্ডানের বিপক্ষে ম্যাচের কথা টেনে বলেন, ‘ওই ম্যাচে গোলরক্ষকের ব্যর্থতাতেই বাংলাদেশ ম্যাচে হেরেছে।’

এসব কারণে গোলরক্ষক সোহেল রানাকেও জাতীয় দল থেকে বাদ দেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি। একই ধরনের অভিযোগ এনে দল থেকে বাদ দেয়ার সুপারিশ করা হয়েছে আরেক ফুটবলার ইয়াসিনের বিরুদ্ধেও।

তদন্ত কমিটির এসব সুপারিশ নিয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্তে আসতে পারে ফুটবল ফেডারেশন। সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত আসলে বড় ধরনের পরিবর্তনই হতে যাচ্ছে দেশের ফুটবলে।


এ ক্যটাগরির আরো খবর..