× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

২৫ বছর পর এই প্রথম মামা ছাড়া ‘ইত্যাদি’

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
মামা ছাড়া ইত্যাদি

গত ২৬ ডিসেম্বরে না ফেরার দেশে চলে গেছেন জনপ্রিয় অভিনেতা আব্দুল কদের। প্রায় ২৫ বছর ধরে তাকে দেখা যাচ্ছিল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে। সেই থেকে এবারই প্রথম এই তারকাকে ছাড়া প্রচার হতে যাচ্ছে অনুষ্ঠানটির পর্ব।

১৬ জানুয়ারি বঙ্গোপসাগর আর কর্ণফুলীর মোহনায় অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ঐতিহ্যবাহী বাংলাদেশ নেভাল একাডেমিতে ‘ইত্যাদি’র দৃশ্যধারণ হয়। আব্দুল কাদেরকে ছাড়া এবারের পর্বের শুটিং করতে গিয়ে মন খারাপ হয়েছে ‘ইত্যাদি’ অনুষ্ঠানের পরিকল্পক হানিফ সংকেতের।

এ প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ২৫ বছর আমরা একটা পরিবারে ছিলাম। তার (আব্দুল কাদের) অনুপস্থিতিটা শুধু আমার না, ইউনিটের সবারই খারাপ লেগেছে। সবার মধ্যে একটা ভীতিও এসেছে, এই যে একে একে আমরা সবাই চলে যাচ্ছি। আমরা এরই মধ্যে ইত্যাদি পরিবারের অনেককে হারিয়েছি।

তিনি আরও জানান, এবারের পর্বে মামা-ভাগ্নে বিভাগটি থাকছে না। তবে এই মুহূর্তে মামা চরিত্রে নতুন কাউকে নেওয়ার ব্যাপারটিও ভাবতে পারছেন না তিনি।

‘ইত্যাদি’র নতুন এ পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে ২৯ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে। পুনঃপ্রচার করা হবে ৪ ফেব্রুয়ারি একই সময়ে। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ হয়েছে ফাগুন অডিও ভিশনের ব্যানারে।


এ ক্যটাগরির আরো খবর..