× Banner
সর্বশেষ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ দিনাজপুরে অপহরণ মামলায় প্রাইভেটকার সহ ৫ জন এনসিপি নেতা আটক দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর সমাজকল্যান মন্ত্রীর সাথে ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাৎ, নারী-শিশু উন্নয়ন ও দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা

মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য শক্তিশালী ও কার্যকর কর্মসূচি গ্রহণের আহ্বান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ জনগণের পুষ্টিমান বাড়াতে দেশব্যাপী গণসচেতনতামূলক সমন্বিত কার্যক্রম জোরদার করতে হবে। দরিদ্র জনগোষ্ঠী অর্থনৈতিক প্রতিকূলতার কারণে যথাযথ পুষ্টি গ্রহণ থেকে বঞ্চিত। অন্যদিকে, ধনী শ্রেণীর মানুষ সচেতনতার অভাবে সঠিক পুষ্টিগুণ খাবার গ্রহণ করতে পারছে না। একারণেই দারিদ্র বিমোচনের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য শক্তিশালী ও কার্যকর কর্মসূচি গ্রহণের জন্যে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

তিনি আজ সচিবালয়ে জাতীয় পুষ্টি পরিষদের নির্বাহী কমিটির সভা এবং দশ বছর মেয়াদী নতুন জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়নে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে একথা বলেন।

সভায় জাতীয় পুষ্টি পরিষদের জন্য পৃথক কার্যালয় নির্মাণ এবং প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগের উপর গুরুত্বারোপ করা হয়। এসময় মন্ত্রী বলেন, আগামীতে সারাদেশে পুষ্টিবিদ নিয়োগের উদ্যোগ নিবে সরকার। গ্রামের বিশেষ করে আর্থিক অসামর্থ্যরে কারণে যে জনগোষ্ঠী পুষ্টিমান নিশ্চিত করতে পাছে না, তাদের মধ্যে সঠিক পুষ্টি জ্ঞান তুলে ধরার ক্ষেত্রে পুষ্টিবিদগণ ভূমিকা রাখতে পারবেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এমনকি প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশ কয়েকটি ক্ষেত্রে এগিয়ে গেছে। নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হলে জনগণের পুষ্টিমান উন্নয়নেও বাংলাদেশ বিশ্বের উদাহরণ সৃষ্টি করতে সক্ষম হবে বলে মোহাম্মদ নাসিম এসময় আশাবাদ ব্যক্ত করেন। এলক্ষ্যে তিনি পুষ্টি কর্মসূচির সাথে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থার সহায়তা কামনা করেন।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিধপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিভিন্ন মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও বেসরকারি সহযোগী সংস্থার ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রণালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি মেডিকেল কলেজ পরিচালনায় নীতিমালা সংক্রান্ত এক সভায় নাইটিংগেল মেডিকেল কলেজ থেকে অন্যান্য বেসরকারি কলেজে মাইগ্রেশনে ইচ্ছুক শিক্ষার্থীদের মাইগ্রেশনের অনুমতি প্রদানের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহায়তা করার জন্য অনুরোধ জানানো হয়।


এ ক্যটাগরির আরো খবর..