× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মানিকগঞ্জে মন্দিরে মূর্তি ভাঙচুর

admin
হালনাগাদ: বুধবার, ২১ অক্টোবর, ২০১৫

ওয়েব ডেস্কঃ মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নের চাঁননগর গ্রামে শীতলা দেবীর মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের কোন এক সময় দুবৃর্ত্তরা ওই মূর্তি ভাঙচুর করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁননগর শ্মশান কালিমন্দিরের পাশেই শীতলা দেবীর মন্দির। বুধবার ভোরে স্থানীয় শ্রীদাম চন্দ্র ও সুবল চন্দ্র নামের দুজন ওই মন্দিরে পুজো করতে যান। এ সময় তারা দেখতে পান মন্দিরে শীতলা দেবীর মূর্তি নেই। পরে ওই দুজন মন্দিরের পাশে একটি নিচু জায়গায় ভাঙ্গাচোরা মূর্তি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

ওই গ্রামের বিশ্বজিৎ চন্দ্র সাহা জানান, খবর পেয়ে বুধবার সকাল ১১টার দিকে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থল পরিদর্শন করে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..