মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার পৌর এলাকার হৃদয়নন্দী গ্রামে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরী ছাত্রীকে কুপিয়েছে সজীব শেখ। কিশোরী এখন রাজৈর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত নয়টার দিকে গৃহপালিত খরগোশকে খাবার দিতে ঘর থেকে বের হলে সজীব শেখ কিশোরীকে একা পেয়ে চড়-থাপ্পড় কিল-ঘুষি, এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
কিশোরীরির চিৎকারে আশেপাশের লোকজন চলে এলে সজীব পালিয়ে যায় । সজীব শেখ এলাকার হোসেন শেখের ছেলে।
কিশোরীর মা জানান, আমার মেয়েকে তিন চার বছর ধরে সজীব উত্ত্যক্ত করে আসছে, আমি লোক লজ্জার ভয়ে কারো কাছেই কিছু বলতে পারিনি।
এব্যাপারে রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সাদী জানান, এ বিষয়ে ইতিমধ্যেই কিশোরীর মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।এই বিষয়টি মাদারীপুর র্যাব ক্যাম্প জানতে পারলে,তাদের একটি চৌকস টিম অভিযুক্ত বখাটে কে তাহার খালা বাড়ি থেকে গতরাতে গ্রেফতার করে।
এ ক্যটাগরির আরো খবর..