× Banner
সর্বশেষ
মৌসুমী নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, নরওয়ের কাছে জয় অধরাই রইল সেলেসাওদের আজ ৬ জুলাই (২১ আষাঢ়) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপে হলান্ডের জোড়া গোলে ব্রাজিল বিদায়, শেষ মুহূর্তের নেইমার গোলেও রক্ষা হয়নি দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি

মাদারীপুরের রাজৈরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে হত্যা চেষ্টাকারী বখাটে সজীব গ্রেফতার! 

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ জুলাই, ২০২০

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার পৌর এলাকার হৃদয়নন্দী গ্রামে  প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরী ছাত্রীকে কুপিয়েছে  সজীব শেখ। কিশোরী এখন রাজৈর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাত  নয়টার দিকে গৃহপালিত খরগোশকে খাবার দিতে ঘর থেকে বের হলে  সজীব শেখ কিশোরীকে একা পেয়ে চড়-থাপ্পড় কিল-ঘুষি, এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।
কিশোরীরির  চিৎকারে আশেপাশের লোকজন চলে এলে সজীব পালিয়ে যায় । সজীব শেখ  এলাকার হোসেন শেখের  ছেলে।
কিশোরীর মা জানান, আমার মেয়েকে তিন চার বছর ধরে সজীব উত্ত্যক্ত করে আসছে, আমি লোক লজ্জার ভয়ে কারো কাছেই কিছু বলতে পারিনি।
এব্যাপারে রাজৈর  থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সাদী জানান, এ বিষয়ে ইতিমধ্যেই কিশোরীর মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।এই বিষয়টি মাদারীপুর র্যাব ক্যাম্প জানতে  পারলে,তাদের একটি চৌকস টিম অভিযুক্ত   বখাটে কে তাহার খালা বাড়ি থেকে গতরাতে গ্রেফতার করে।


এ ক্যটাগরির আরো খবর..