মেহেদী হাসান সোহাগ, মাদারীপুরঃ সারা দেশে একযোগে জঙ্গিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে শনিবার বেলা ১১ থেকে ঘন্টা ব্যাপী জেলায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ সন্ত্রাসী বিরোধী প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্কুল, কলেজ, মাদ্রাসাসহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি বিরোধী প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার সামসুন্নাহার ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সরকারী শিক্ষক গোলাম হোসেনের উপস্থাপনায়, সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এস এম এমারাতুননেছা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগেদের সিনিয়র সহ-সভাপতি জনাব আজাদ মুন্সী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহু হুয়াকবর বলে এক শ্রেণির কু-চক্র লোক এই ধরনের জঙ্গিবাদ কার্যক্রম চালাচ্ছে। তাই এদের বিরুদ্ধে প্রতিরোধ আমাদের-ই করতে হবে। তিনি সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য করে আরও বলেন কোথাও কোন সন্দেহ মূলক কিছু মনে হলে, যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনিক মহলের কাছে বা বিদ্যালয়ের শিক্ষকদের নিকটে জানাতে হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলে একত্র হয়ে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। তবেই দেশে জঙ্গিবাদ প্রতিকার করা সম্ভব হবে। এছাড়াও সমাবেশে অংশ গ্রহন করেন মস্তফাপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজ, তাতীবাড়ী ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, ঘটকচর উচ্চ বিদ্যালয়, পাবলিক উচ্চ বিদ্যালয়, চরমুগরীয়া মহা বিদ্যালয়, সরকারী নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় ও কলেজ, ডনাভান বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর বালিকা উচ্চ বিদ্যালয়, রাজৈর ডিগ্রি কলেজ, শিবচর বালিকা উচ্চ বিদ্যালয়, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, সরকারী উইমেন্স কলেজ, কালীনগর ফসিয়াতলা উচ্চ বিদ্যালয়, কালিগঞ্জ উচ্চ বিদ্যালয়, গোপালপুর উচ্চ বিদ্যালয়, কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান। এসময় বক্তব্য রাখেন প্রতিটি স্কুল, কলেজ ও মাদ্রাসার সকল প্রধান শিক্ষক। বক্তব্যে তারা বলেন, বাংলাদেশের ৬৪ জেলায় একই সাথে জঙ্গি বিরোধী আলোচনা হচ্ছে। তাই এর প্রতিরোধ জরুরি। এদেশে জঙ্গিদের কোন ঠাঁই নেই। আর প্রতিরোধ গড়তে হবে আমাদের বর্তমান প্রজন্মকে।