× Banner
সর্বশেষ
জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ ১৫ বছরের কমবয়সী ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবে না ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদির সেই ‘ফ্রেন্ডস’ বলা ভিডিওর বিশ্বরেকর্ড আজ বঙ্গভবন ছাড়ছেন সাহাবুদ্দিন, উঠবেন গুলশানে নিজ বাসায় সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে মাস্ক-হেলমেট পরে শামীম আকনের নেতৃত্বেই ছাত্রলীগের ঝটিকা মিছিল

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
ছাত্রলীগের ঝটিকা মিছিল

মাদারীপুর জেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের সরদার কলোনি সড়ক থেকে মিছিলটি বের হয়ে ডাক্তার তোতা সড়কে গিয়ে শেষ হয়।

মিছিলে ২৫ থেকে ৩০ জন তরুন ও কিশোর এবং নানান বয়সের লোকজন অংশগ্রহণ করে। তাদের সবার মুখে মাস্ক ও একজনের মাথায় হেলমেট ছিল। ঝটিকা মিছিলটি সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়। এর আগেও জেলা শহরে কয়েরবার জেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করা হয়।

দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও রাত ১২টার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। ৩৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের ছবিসহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার হাতে নিয়ে নির্জন একটি সড়কে মিছিল করছেন কয়েকজন তরুন। তারা ব্যানার হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন। আর শ্লোগন দিচ্ছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘অবৈধ সরকার, মানি না মানব না’প্রভৃতি। ব্যানারের মাঝে লেখা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও অবৈধ আইনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল’।

মিছিলটির প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, সরদার কলোনি একটি আবাসিক এলাকা। এই কলোনির সঙ্গে ডিসি, এসপি ও জেলা জজের সরকারি বাসভবন। এখানকার মূল সড়কে কয়েকজন তরুণ মাস্ক পরে দাঁড়ানো ছিলেন। হঠাৎ তারা একটি ব্যানার হাতে নিয়ে শ্লোগন দিয়ে মিছিল শুরু করেন। মিছিলটি সর্বোচ্চ পাঁচ মিনিট স্থায়ী ছিল। সবার মুখে মাস্ক ছিল, তাই কারও চেহারা চেনা যায়নি। মিছিল করে তারা দ্রুত স্থান ত্যাগ করে সরে পড়েন।

ঝটিকা মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ স্থানে হলেও বিষয়টি সম্পর্কে অবগত নয় পুলিশ। জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো ঝটিকা মিছিল হয়েছে কি না, জানা নেই। তারা লুকিয়ে শহরের নির্জন বা অলিগলিতে চোরের মতো করে থাকতে পারে। যেহেতু আওয়ামী লীগ ও তার সহযোগী সব সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কাজেই এ ধরনের মিছিল বেআইনি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..