মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর: জেলার সরকারী নাজিমউদ্দিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হল রুমে বুধবার সকাল ১২টায় ছাত্রলীগীরের বিভিন্ন ছাত্রনেতা ও ছাত্র-ছাত্রীদের নিয়ে মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সচেতনামূলক সভা করেছে প্রেরণা সমাজকল্যান সংস্থা।
প্রেরণা সমাজকল্যাণ সংস্থার তৃতীয় কর্মসুচী মাদক- সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সভা করেছে সরকারী নাজিমউদ্দিন কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগীর বিভিন্ন ছাত্রনেতা ও ছাত্র-ছাত্রীদের সচেতন করার লক্ষে। উক্ত সভায় বক্তারা সবাইকে সচেতন করা জন্য বলেন আমরা মাদক-সন্ত্রাস ও জঙ্গীবাদ কোন কাজে সাথে কখনো জাড়াবো না আর কাউকে জাড়াতে দেব না। এবং মাদকাশাক্ত কেউ থাকলে তাদের চিকিৎসার জন্য পরার্মশ দেয়া হবে, সে বিষয়ে সহযোগীতা করার আশ্বাস দেন প্রেরণা সমাজকল্যান সংস্থা। এবং পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগীতার করা আশ্বাস দেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. জিয়াউল মোর্শেদ।
উক্ত সমাবেশে সরকারী নাজিমউদ্দিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর হিতেন চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন মাদারীপুরের জেলা পরিষদের জেলা প্রশাসক মিয়াজউদ্দিন খান, বিশেষ অতিথি ছিলেন সদর মডেল থানার (ওসি) মো. জিয়াউল মোর্শেদ, মাদারীপুর যুবলীগের সভাপতি সাইফুর রহমান রুবেল খান, সমাজ সেবক আবীর মাহমুদ ইমরান, কাজী মোঃ রুমান, ফারুক , সাব্বির হক ফরাজী এবং বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।