× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস উদ্‌যাপন রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি লোডিং শুরু হচ্ছে আজ নিষেধাজ্ঞার চাপেও চাবাহার ধরে রাখতে ভারতের কৌশলী আইনি পদক্ষেপ

মাদারীপুর ভ্রামমান মধু চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।। সরকার উদ্যোগ নিলে বিদেশে রপ্তানি করা সম্ভব

admin
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৭

মেহেদী হাসান সোহাগ – মাদারীপুর।। মাদারীপুর ভ্রামমান মধু চাষ দিন দিন যে ভাবে জনপ্রিয় উঠছে। সেই হিসাবে এই মধু বিভিন্ন দেশে রপ্তানি করা সম্ভব বলে মতামত দিয়েছে সংশ্লিষ্টরা।

মাদারীপুরসহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায় সরিষা, ধনিয়া ও কালোজিরা ক্ষেতে মৌমাছি চাষ করে মধু আহরণ করে খাঁটি মধু তৈরি হচ্ছে । এতে একদিকে যেমন বিপুল পরিমান মান সম্মত মধু উৎপাদন হচ্ছে, অন্যদিকে ক্ষেতে মৌমাছি বিচরণের ফলে পরাগায়নের মাধ্যমে বাড়ছে ফলন। সরকারী পর্যায়ে উদ্যোগ নিলে সরিষা, ধনিয়া, কালোজিরার উৎপাদন বাড়ার পাশাপাশি বিপুল পরিমান মধু বিদেশে রপ্তানি করা সম্ভব ।

চলতি রবি মৌসুমে মাদারীপুর জেলায় ৫৫ হাজার ৭৭৮ হেক্টর জমিতে রবি শষ্যের আবাদ হয়েছে। মাদারীপুরের ৪টি উপজেলা জুড়ে বিস্তীর্ণ সরিষা, ধনিয়া, কালোজিরা ক্ষেত। এসব জমির ক্ষেতের আলে বসানো হয়েছে মৌমাছি চাষের বাক্স। মৌমাছির দল ক্ষেতে উড়ে উড়ে মধু সংগ্রহ করে বাক্স বন্দি মৌচাকে জমা করছে। আর সেখান থেকে বৈজ্ঞানিক পদ্ধতিতে সংগ্রহ করা হচ্ছে মান সম্মত সুস্বাদু মধু। এসব ফসলের ফুল থাকা পর্যন্ত চলবে মধু সংগহ। ফুল থেকে মধু সংগ্রহকালে ফসলের পরাগায়নে সুবিধা হয়। এতে ফসলের উৎপাদন ২০-২৫ ভাগ বৃদ্ধি পায়। স্থানীয় ভাবে এ মধু কমপক্ষে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়। তবে উৎপাদিত মধুর বেশির ভাগই ঢাকায় চলে যায়। মৌ চাষের এই দৃশ্য দেখে অনেক বেকার যুবকরাও উদ্বুদ্ধ হচ্ছে। মৌ চাষে তাদের মধেও আগ্রহ তৈরী হয়েছে। আগামীতে অনেকেই এই পদ্ধতিতে মধু আহরণের উদ্যোগ নিবেন।

কৃষক রফিক, সাইদুল, শাজাহান, ফরিদ, জানান, সরিষা ক্ষেতে মৌমাছি চাষ করে মধু আহরণের বিষয়টি অনেকেরই আগে জানা ছিল না। সরকারী সহযোগিতা পেলে তারাও মৌচাষে উদ্যোগী হবে। এবং সরকারী পর্যায়ে উদ্যোগ নিলে সরিষা, ধনিয়া, কালোজিরার উৎপাদন বাড়ার পাশাপাশি বিপুল পরিমান মধু বিদেশে রপ্তানি করা সম্ভব ।

মাদারীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর উপ-পরিচালক, আব্দুর রাজ্জাক, বলেন ক্ষেতে পাশের লাখ লাখ মৌমাছি থাকায় তারা ফুলে ফুলে বসে সুষ্ঠু পরাগায়নে সাহায্য করছে। এতে ফসলের ফলন ২৫ থেকে ৩০ ভাগ বেড়ে যাবে। এলাকার চাষীদের মধ্যে মৌচাষে যথেষ্ঠ আগ্রহ দেখা দিয়েছে। ইতিমধ্যে অনেক কৃষক এ ব্যাপারে যোগাযোগ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..