মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ের তাণ্ডবে শুক্রবার পর্যন্ত ১২০ জনের মৃত্যু হয়েছে।
গত শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘন্টায় ১৬৫ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে বহু ঘরবাড়ি ও স্থাপনা। প্রায় এক লাখ ২৪ হাজার মানুষের বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করেছে। বাস্তুচ্যুত হয়েছে আরও ৩০ হাজার মানুষ।


