বিএনপি-জামাত গণতন্ত্রকে হত্যা করে সেনা শাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন-এম পি গোপাল

বিএনপি-জামাত গণতন্ত্রকে হত্যা করে সেনা শাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন-এম পি গোপাল

দিনাজপুর জেলা প্রতিনিধি নয়ন: দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, গণতন্ত্রের হত্যাকারী যদি গণতন্ত্রের মা হয় তবে মুসোলিনির অবস্থান এখন কোথায়।

বিএনপি-জামাত গণতন্ত্রকে হত্যা করে সেনা শাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, যারা ভুয়া ভোটার তালিকা প্রণয়ন করে ক্ষমতাকে আঁকড়ে রাখার চেষ্টা করেছেন, তারা প্রকৃত অর্থে কতখানি গণতন্ত্র বোঝেন এটাও জনগণকে বুঝতে হবে।

দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে এলজিইডির বাস্তবায়নে প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে পুণর্ভবা নদীর উপর দীর্ঘ ৯৯ মিটার গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তি প্রস্তর ফলক উদ্বোধন কালে এসব কথা বলেন ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, উপজেলা প্রকৌশলী নিমাই চন্দ, ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান বাবুল প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।