× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

পি আই ডি

মাদকাসক্তি প্রতিরোধে সামাজিক সচেতনতা কাম্য

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ আগস্ট, ২০২৩
মাদকাসক্তি প্রতিরোধে

মাদক থেকে মুক্ত থাকার উপায়, মাদকাসক্তদের কিভাবে চিকিৎসার আওতায় আনা যায়, মাদকগ্রহনের ফলে কি কি মানসিক সমস্যা হতে পারে, মানসিক স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে এবং শিক্ষার্থীদের মাদকাসক্তি প্রতিরোধ গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ গ্রহন করতে হবে সেই সম্পর্কে আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতায় মাদকাসক্তি প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ আগস্ট) বেলা ১১ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র যশোরের উদ্যোগে যশোর ভাতুড়িয়া স্কুল এন্ড কলেজেরে সেমিনার কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ভাতুড়িয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আরিফুজ্জামান। এসময় তিনি বাংলাদেশকে মাদকমুক্ত রাখার জন্য সদা প্রস্তুতসহ শিক্ষার্থীদের মাদক বিরোধী বিভিন্ন দিক নির্দেশনামূলক কথা বলেন।

এই সচেতনতামূলক কার্যক্রমের মুল আলোচক ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলজিষ্ট এবং ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের অধীনে মনোযত্ন আউটডোর কাউন্সিলিং সেন্টারের ফোকাল রাখী গাঙ্গুলী মাদকাসক্তির প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য শীর্ষক বিষয়ে আলোচনায় মাদকাসক্তির কারনে যে কি ধরনের মানসিক সমস্যা হতে পারে বা তার কি কি প্রতিকার রয়েছে তা নিয়ে আলোচনা ও স্লাইড উপস্খাপন করেন এবং শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন প্রতিযোগীতায়র আহ্বান
জানান।

এসময় মাদক ও মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা সেবা সম্পর্কিত ফ্রি তথ্যর জন্য ঢাকা আহ্ছানিয়া মিশন মাদকাসক্তি চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্র যশোরের ভেকুটিয়ার একটি মোবাইল নাম্বার ০১৭৮১ ৩৫৫৭৫৫ ও ওয়েব সাইট www.amic.org.bd সকলের জন্য উন্মুক্ত ঘোষনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..