× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চলছে দুদকের অভিযান

admin
হালনাগাদ: সোমবার, ৬ মার্চ, ২০১৭

বিশেষ প্রতিবেদক :  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তেজগাঁও কার্যালয়ে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বেলা পৌনে ১১টার দিকে দুদকের পরিচালক মো. বেলাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযান পরিচালনা করতে কার্যালয়ে ঢোকে।

এ অভিযানের বিষয়টি জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।প্রণব জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন ধরনের দুর্নীতির তথ্য রয়েছে দুদকের কাছে।

সেসব তথ্য খতিয়ে দেখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অভিযান পরিচালনা করা হচ্ছে।অভিযানের সময় ওই প্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা অনুসারে কাজ করা হয়, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রণব।


এ ক্যটাগরির আরো খবর..