× Banner
সর্বশেষ
বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী মুসাপুর রেগুলেটর নির্মাণে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে – পানি সম্পদ মন্ত্রী

সালথায় ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আকাশ শেখ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সালথা থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বল্লভদি ইউনিয়নের চন্ডীবর্দী বিশ্বরোডের উপর থেকে আটক করে। আকাশ মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর গ্রামের সেকেন্দার শেখের পুত্র।
পলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে একটি পুলিশ টিম চন্ডিবর্দী বিশ্বরোড সংলগ্ন মহসিনের মাছের ঘের এলাকায় অভিযান চালিয়ে আকাশ শেখকে আটক করে। আটকের পর স্থানীয়দের সামনে তার শরীর তল্লাশি করে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ইয়াবাসহ আটককৃত আকাশের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..