বাঘারপাড়ায় ৭ ইয়াবাসহ আবু হাসান টনি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

আঃজলিলঃবিশেষ প্রতনিধিঃ  যশোর জেলার বাঘারপাড়ায় ৭৬০ পিস ইয়াবাসহ আবু হাসান টনি (২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব -৬) সদস্যরা।

গত বুধবার রাতে জেলার বাঘারপাড়া থানাধীন সুখদেব নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আবু হাসান টনি বাঘারপাড়া উপজেলার ছাইবাড়িয়া গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

র‌্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেজর এএম আশরাফুল ইসলাম, (পিপিএম) ও (এএসপি) তোফাজ্জল হোসেন এর নেতৃত্বে র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানী) খুলনা এর একটি আভিযানিক দল জেলার বাঘারপাড়া থানাধীন সুখদেবনগর সাকিনস্থ্য ধুয়াকুলা হতে সুখদেবনগর কাঁচা রাস্তাগামী আউরাখালের ব্রীজের পশ্চিম দিকে কাঁচা রাস্তার উপর অভিযান চালায়।

এসময় কতিপয় ব্যক্তি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দল উক্ত স্থানটি ঘেরাও করে আবু হাসান টনিকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে ৭৬০পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইলসহ ৫টি সীমকার্ডসহ নগদ-৪০০/-(চারশত) টাকা পাওয়া যায়।এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বাঘারপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।