× Banner
সর্বশেষ
কামারখালী বাজার ব্যবসায়ীদের দাবী কামারখালী’র ল্যাট্রিন ও কসাইখানা কবে চালু হবে সময় মতো প্রকল্প বাস্তবায়ন না হলে তা অর্থনৈতিক বোঝা হয়ে দাঁড়ায় – সড়কমন্ত্রী নতুন কুঁড়িতে আহত ক্রীড়াবিদের চিকিৎসার দায়িত্ব নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন ও দুর্নীতি দমনে সহযোগিতার আশ্বাস

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ মে, ২০১৯

ঢাকা, ১৫ জ্যৈষ্ঠ (২৯ মে) : বাংলাদেশে জাতীয় মাদক পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং সন্ত্রাস বিষয়ক অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ দমন বিষয়ক দপ্তর (ইউএনওডিসি)। এছাড়া বাংলাদেশের দুর্নীতি দমন বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ প্রদানেও সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসি। বৈঠকে বাংলাদেশও মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধ ও দুর্নীতি দমনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ইউএনওডিসি-কে।

আজ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউএনওডিসি’র মহাপরিচালকের সঙ্গে আইনমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক আলোচনায় এ আশ্বাস দেওয়া হয়।

ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন (ইউএনসিএসি) এর বাস্তবায়ন পর্যালোচনা পর্বের দশম অধিবেশনের পার্শ্ব আলোচনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। ২৭ – ২৯ মে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সম্মেলন চলবে।

বৈঠকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ আবু জাফর প্রমুখ বাংলাদেশ প্রতিনিধিদলে অংশ নেন।


এ ক্যটাগরির আরো খবর..