× Banner
সর্বশেষ
অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন পাবলিক পরীক্ষা কিংবা নিয়োগ পরীক্ষায় নকল করলে শাস্তি হবে -শিক্ষা মন্ত্রী জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি 

মাত্র ৩শ’ আইএস ১০ হাজার সেনার বিরুদ্ধে!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি বাহিনী সাত মাস ধরে ইসলামিক স্টেটের দখলে থাকা ইরাকি শহর রামাদি অবশেষে পুনর্দখল করতে সক্ষম হয়েছে। মজার বিষয় হচ্ছে, গত ৬ দিনের এই মরণপণ লড়াইয়ে ১০ হাজার ইরাকি সেনা যুদ্ধ করেছে মাত্র ৩শ আইএস যোদ্ধাদের বিপরীতে।

যুদ্ধের শেষ দিকে জঙ্গিরা নিজেদেরকে একটি সরকারি ভবনের ভিতরে আটকে ফেলেন এবং সেখানে থেকেই মার্কিন নেতৃত্বাধীন বিমান হামলাসহ অন্যান্য আগ্রাসী স্থল সেনাদের প্রতিহত করেন। গতকাল সকাল ৮টায় তারা সবাই মারা যাওয়ার পরে গুলি বর্ষণ পুরোপুরি থামে।

ইসলামিক স্টেট ইরাকের রাজধানী বাগদাদের ৬০ কিমি পশ্চিমে অবস্থিত রামাদি শহর এ বছরের মে মাসে মাত্র ৬শ সেনা নিয়ে দখল করে নেন। তাদের হাত থেকে রামাদি পুনর্দখল করার পর ইরাকের জাতীয় টেলিভিশনে দেখা যায় দেশব্যাপী পালিত বিজয় উল্লাসের বিভিন্ন চিত্র।

ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুল বলেছেন, রামাদি এখন সম্পূর্ণ আইএস মুক্ত এবং সরকারি ভবনগুলোর উপরে টাঙ্গানো হয়েছে ইরাকের পতাকা। ইরাক সংসদের স্পিকার সালিম আল জুবুরি বলেছেন, ‘রামাদির এই বিজয় আইএসের হাত থেকে নিনেভেহ শহর মুক্ত করার প্রেরণা হিসেবে কাজ করবে।’

ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মশুলের কেন্দ্রে অবস্থিত নিনেভেহ থেকে আইএস নেতা বাগদাদি এক বছরেরও বেশি আগে ‘খেলাফত’ যুদ্ধের ডাক দিয়েছিলেন এবং সেখান থেকেই আইএস তাদের বেশিরভাগ প্রচারণা চালায়। ইরাক এবং সিরিয়াতে আইএসের অধীনে থাকা এটাই সম্ভবত সবচেয়ে বড় শহর।


এ ক্যটাগরির আরো খবর..