× Banner
সর্বশেষ
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা ফরিদপুর-২ এ ভোটের আগে উত্তেজনা, সংবাদ সম্মেলনে গুরুতর অভিযোগ ১১ জোট প্রার্থীর ভোটের আগের দিন দোয়া-মোনাজাতে জাপা প্রার্থী রায়হান জামিল

মাত্র ১ মিনিটে লণ্ডভণ্ড সিরাজগঞ্জের তিনটি গ্রাম

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০
লণ্ডভণ্ড সিরাজগঞ্জের তিনটি গ্রাম

মাত্র ১ মিনিটে লণ্ডভণ্ড সিরাজগঞ্জের তিনটি গ্রাম। ক্ষতিগ্রস্ত কমপক্ষে অন্তত ৫০ পরিবার।

আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সোয়া টায় সিরাজগঞ্জের কাজিপুরে এই ঘটনা ঘটে। এর আগে থেকেই বৃষ্টি হচ্ছিল। ক্ষতিগ্রস্ত গ্রামগুলো হলো- চালিতাডাঙ্গা ইউনিয়নের হাজরাহাটি, হাটশিরা ও লক্ষীপুর।

খবর পেয়ে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন অফিসার এ কে এম শাহা আলম মোল্লা ও চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

ঝড়ে ক্ষতিগ্রস্ত রেজাউল করিম বলেন, ‘প্রায় দেড়ঘণ্টা ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। হঠাৎ পশ্চিম দিক থেকে ঝটকা বাতাস এলো। কিছু বুঝে ওঠার আগেই আমার মাথার উপর থেকে ঘরের চালা উড়ে গেছে’।

উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, সরেজমিন ক্ষয়-ক্ষতির পরিমাণ দেখে এসেছি। তালিকা করে পরে তাদের সহায়তা প্রদান করা হবে। আপাতত ক্ষগ্রিস্তদের শুকনো খাবার দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..