× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

মাটিচাপা দেয়া স্বামী-স্ত্রী ও শিশুপুত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের নিখোঁজের একদিন পর বাড়ি থেকে মাটিচাপা দেয়া অবস্থায় স্বামী-স্ত্রী ও শিশুপুত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টার দিকে কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের জামষাইট এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বনগ্রাম ইউনিয়নের জামসাইট গ্রামের মীর হোসেনের ছেলে মো. আসাদ মিয়া (৫৫), তার স্ত্রী পারভীন আক্তার (৪৬) ও শিশু সন্তান লিমন (১০)।  এ ঘটনায়  পুলিশ ২ জনকে আটক করেছে।

পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহত আসাদের ভাই, দুই বোন ও এক বোনের স্বামীকে আটক করেছে পুলিশ।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে ওই তিনজন। তাদের দুই ছেলে মোফাজ্জল ও তোফাজ্জল ঢাকা থেকে বাড়ি এসে বাবা-মা ও ছোট ভাইকে পাচ্ছিলেন না। পরে ঘরের ভেতর রক্ত দেখতে পেয়ে তারা আশপাশের লোকজনকে জানান। বিকেলে  ঘটনাস্থলে পুলিশ আসে। পরে ঘরের পাশে মাটিচাপা দেয়া তিনজনের মরদেহ পাওয়া যায়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল বলেন, এ ঘটনায় জড়িতদের বিরোধে দ্রুত আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..