× Banner
সর্বশেষ
সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র বাংলাদেশে জাপান ফাউন্ডেশনের অফিস স্থাপনের আহ্বান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

মাগুরায় ৩মেয়র ও ৫৭ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা পৌরসভা নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ ৫৭ জন কাউন্সিলর প্রার্থীর মধ্যে আজ সোমবার প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার আজিম আহমেদ প্রার্থীদের মধ্যে এ প্রতিক বরাদ্দ দেন।

নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী খুরশীদ হায়দার টুটুল দলীয় প্রতিক ‘নৌকা’, বিএনপির মনোনিত প্রার্থী ইকবাল আখতার খান কাফুর ‘ধানের শীষ’ ও ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী মাওলানা মশিউর রহমান ‘হাত পাখা’ প্রতিক পেয়েছেন।

এ ছাড়া পৌর কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৪৬ জন কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়। প্রতিক পাওয়ার পর প্রার্থীরা স্ব-স্ব এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেছেন। রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদ জানান, নির্বাচনী বিধি মেনে প্রার্থীরা প্রচার প্রচারণা চালাবেন। কোন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের  অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..