× Banner
সর্বশেষ
জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

মাগুরায় ১৬০ কোটি টাকার ঋন বিতরন করবে আশা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় ২০১৬ অর্থ বছরে প্রায় ১৬০ কোটি টাকার ঋন বিতরন করবে বে-সরকারি উন্নয়ন সংগঠন আশা। জেলার ৫৬ হাজার সদস্যদের মধ্যে কৃষি কাজ, গবাদী পশু পালন, গাভী পালন, পাওয়ার টিলার, স্যানিটেশন, শিক্ষাসহ বিভিন্ন খাতে এ ঋন বিতরণ করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে মাগুরা আঞ্চলিক মাসলা গবেষনা কেন্দ্রর সম্মেলন কক্ষে আশার ব্র্যাঞ্চ ম্যানেজারদে অর্ধ-বার্ষিক সমন্বয় সভায় এ তথ্য জানান আশা’র সিনিয়র জেলা ম্যানেজার  মো. একরামুল হক। তিনি আরো জানান, আশা’র নিজেন্ব তহবিল থেকে প্রাথমিক শিক্ষা শক্তিশালিকরণ, স্বাস্থ্য সচেতনতা, সমন্বিত স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি, ফিজিও থেরাপী ক্যাম্প পরিচালনা, শিক্ষা অনুদান, চিকিৎসা সহায়তা দানসহ বিভিন্ন বিভিন্ন সমাজিক কার্যক্রম পরিচালানা করে আসছে। এর ফলে তৃণমূলে দিরদ্র জনসাধারণ উপকৃত হচ্ছে।

সভায় আশা’র সিনিয়র জেলা ম্যানেজার  মো. একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশা’র কেন্দ্রীয় সহকারি পরিচালক মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশা’র প্রোগাম ম্যানেজার আবু নওশের মো. ফাহাদ, যশোর জোনের আঞ্চলিক ম্যানেজার মো. রফিকুল ইসলাম। সমন্বয় সভায় জেলার ব্র্যাঞ্চ ম্যানেজারসহ ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..