× Banner
সর্বশেষ
শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান বাংলাদেশে প্রথম বারের মতো তৈরি হতে যাচ্ছে ক্যাবল-স্টেইড সেতু

মাগুরায় স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে আলোচনা ও পুরষ্কার বিতরণ

admin
হালনাগাদ: সোমবার, ২৯ ফেব্রুয়ারী, ২০১৬

মাগুরা প্রতিনিধি : নিরাপদ খাদ্য স্কুল শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে গতকাল সোমবার বিকেলে স্থানীয় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনাসভা ও কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক মাগুরা জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রফেসর হাবিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এবিএম আব্দুল লতিফ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. এস. এম সিরাজুদ্দোহা।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, বিসেফের সহ-সভাপতি মহিদুল হক খান, মাগুরা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবকুমার বিশ্বাস ও পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী খানম।

অনুষ্ঠানে সদরের ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৩০ জন ছাত্র-ছাত্রীকে কুইজ প্রতিযোগিতার পুরষ্কার প্রদান করা হয়। উল্লেখ্য বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক শিশুদের নিরাপদ খাদ্য বিষয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..