× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মাগুরায় সংবাদপত্র হকারের উপর হামলা, তিন হকার সহ আহত ৬

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

মাগুরা প্রতিনিধিঃ  সদর  উপজেলার শিবরামপুর গ্রামে বকেয়া টাকা চাওয়ার ঘটনা নিয়ে সংবাদপত্র হকার পল্লীতে  হামলা হয়েছে। এতে ৩ সংবাদপত্র হকারসহ ৬ ব্যক্তি জখম হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে ভর্তি আসির উদ্দিন,আসমা বেগমসহ অন্যরা জানান, এলাকার উজ্জল নামে এক যুবকের দোকানে বসে একই এলাকার তারিকুল ইসলাম,আনোয়ার হোসেনসহ অন্যরা সারাদিন ও গভীর রাত পর্যন্ত আড্ডা দেয়। এ ছাড়া তারা বিভিন্ন সময়ে এলাকার মেয়েদের উত্যক্ত করে। এ বিষয়ে এশাধিকবার তারা প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু ওই দুস্কৃতিকারিরা তা না শুনে উল্টো তাদেরকে নানা হুমকী দিয়ে আসছিল। এরই এক পর্যায়ে উজ্জলের দোকানে তারিকুল আনোয়ারের কিছু টাকা বকেয়া পড়ে। যা উজ্জল চাইলে সোমবার রাতে বিষষয়টি নিয়ে তাদের সাথে উজ্জলের বাকবিতন্ডা হয়। পরবর্তীতে তারিকুল,আনোয়ারসহ অন্যরা এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসীকে সাথে নিয়ে তাদের বাড়িতে চড়াও হয়।

এসময় তারা বাড়িঘরে হামলা লুুটপাট চালায় ও এলাকার বাসিন্দা আসির উদ্দিন (৫০), সাদেক মোল্যা (৫৫),আসমা বেগম (৩৫), সংবাদপত্র হকার যথ্রক্রমে আকামত হোসেন (৩৫), ইদ্রিস মোল্যা (৪০) ও  পাপ্পু মোল্যাকে (৩৫) পিটিয়ে ও লাঠি দিয়ে কুপিয়ে  জখম করে। আক্রান্ত এলাকাটি সংবাদপত্র হকার পল্লী হিসাবে চিহ্নিত। আহতদের মধ্যে আসির উদ্দিন, আসমা বেগম, সাদেক মোল্যাকে গুরতর জখম অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যরা জরুরী বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন। আহতদের অভিযোগ, সন্ত্রাসীরা তাদেরকে এখনো ভয়ভীতি দেখাচ্ছে ও মামলা না করার জন্য চাপ দিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..