মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় মানবাধিকার ও আইন সচেতনতা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ব্রাক আইন সহায়তা কর্মসূচি এ মতবিনিময় সভার আয়োজন করে।
স্থানীয় প্যানেল চেয়ারম্যান হেলেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধা অতিথি ছিলেন ব্র্যাক জেলা প্রতিনিধি রোকেয়া বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক স্টাফ আইনজীবী মোঃ আছির উদ্দিন।



