ঝিনাইদহ প্রতিনিধি॥২৪ ডিসেম্বর’২০১৭: ঝিনাইদহে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড এর সহযোগীতায় কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) বাস্তবায়নে স্ট্রেংদেনিং পিপল‘স একশন অন ক্লাইমেট রিস্ক রিডাকশন এন্ড এনার্জি এফিসিয়েন্সি (স্পেস) প্রকল্পের জেলা পর্যায়ে প্রকল্প অবহিতকরন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোদেজা খাতুনসহ জেলা ও উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রকল্পের অবহিতকরণ কী নোট উপস্থাপন করেন এরিয়া কো-র্অডিনেটর হাবিবুর রহমান।
সভায় লো কার্বন উৎপাদনে বাংলাদেশের ভূমিকা নিয়ে অনেকেই আলোচনা করা হয়। জলবায়ু পরিবতনের ফলে শীত ও গরমের বৈচিত্রের কথা তুলে বক্তারা আলোচনা করেন।



