× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাগুরায় ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাইকালে ২ লাখ ৭৩ হাজার টাকাসহ এক ছিনতাইকারী গ্রেফতার

admin
হালনাগাদ: বুধবার, ৪ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধি। মাগুরায় ব্যাংক থেকে গ্রাহকের টাকা ছিনতাই করে পালানোর সময় আজ বুধবার নজরুল ইসলাম (৪৫) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক নজরুল খুলনার বটিয়াঘাটা উপজেলার ঝড়ভাঙ্গা গ্রামের আরশাদ আলীর ছেলে।

পুলিশ জানায়, শ্রীপুর উপজেলার হুদা শ্রীপুর গ্রামের শিশির বিশ্বাস বেলা ২ টার দিকে ২ লাখ ৭৩ হাজার টাকা জমা দেওয়ার জন্য মাগুরা শহরের ব্র্যাক ব্যাংকে আসেন। এসময় ছিনতাইকারী নজরুল  কৌশলে গ্রাহক শিশির বিশ্বাসের ব্যাগে থাকা ২লাখ ৭৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। শিশির বিশ্বাস টাকা ছিনতাইয়ের বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে ব্যাংকের ভেতরে থাকা লোকজন ও সিকিউরিটি গার্ড তাকে আটক করে পুলিশে খবর দেয়। নজরুল একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য বলে পুলিশের কাছে স্বিকার করেছে।
এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..