× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

মাগুরায় প্রতিপক্ষের হামলায় অন্তস্বত্তা এক গৃহবধূ ও তার স্বামী আহত

admin
হালনাগাদ: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬

মাগুরা প্রতিনিধি ॥ শালিখা উজগ্রামে প্রতিপক্ষের হামলায় বৃহস্পতিবার রাতে গুরুতর আহত হয়েছে ফেরদৌসী বেগম (২৮) নামে এক অন্তস্বত্তা গৃহবধূ ও তার স্বামী তুষার বিশ্বাস। জমি নিয়ে বিরোধের জের ধরে তাদের ওপর প্রতিপক্ষরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন এ দম্পত্তি।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ফেরদৌসী বেগম ও স্বামী তুষার বিশ্বাস অভিযোগ করেন, প্রতিবেশী দবির বিশ্বাস ও খালেক বিশ্বাস তাদের একটি জমি দীর্ঘদিন ধরে জবর দখলের চেষ্টা করে আসছেন। এ নিয়ে স্থানীয় সালিশ বৈঠকে এলাকার মাতবররা তাদের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু অভিযুক্তরা জমি জবর দখলের চেষ্টা অব্যাহত রাখে। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষ দবির বিশ্বাস ও খালেক বিশ্বাস লোকজন নিয়ে তাদের বাড়িতে ঢুকে জমির দলিল তৈরী করে তাতে জোর করে স্বাক্ষর নেয়ার চেষ্ঠা করে ।

এ সময় স্বাক্ষর না করায় প্রথমে তুষার বিশ্বাসকে তারা মারধর করে পরে তাকে বাঁচাতে এগিয়ে এলে তার অন্তস্বত্তা স্ত্রী ফেরদৌসী বেগমকে একই ভাবে মারপিট করা হয়। পরে পরিবারের লোকজন তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

আহত ফেরদৌসী বেগম স্বামী তুষার বিশ্বাস দুজনই শংকামুক্ত বলে জানিয়েছেন সদর হাসপাতালের জরুরী বিভাগের ব্রাদার খায়রুল ইসলাম বিশ্বাস জানিয়েছেন।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে এখনো এজাহার দেয় নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে’।


এ ক্যটাগরির আরো খবর..