× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

মাগুরা প্রতিনিধি

মাগুরায় প্রতিপক্ষের হামলায় কৃষক খুন

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
magura murderer

মাগুরা সদর উপজেলার মনিরামপুর গ্রামে আতর মোল্লা (৪৫) নামে কৃষক খুন হয়েছে। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় এ ঘুনের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে প্রতিপক্ষরা এলাকার একটি ফসলী মাঠে কাজ করার সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
পরে অশঙ্কাজনক অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আতর মোল্লা (৪৫) মনিরামপুর গ্রামের সালাম মোল্লার ছেলে।
নিহতের স্বজনরা জানান, এলাকার একটি বিরোধপূর্ণ জমি নিয়ে সালিশী বৈঠকে স্থানীয় গ্রাম্য মাতবর আব্দুল মান্নান ও অপর গ্রাম্য মাতবর মুরাদ মোল্লার সমর্থকদের মধ্যে বুধবার সকালে প্রথম বাকবিতন্ডা পরে সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়।
বুধবারের ওই বিরোধ ও সন্ধ্যার সংর্ঘষের জের ধরে চলমান উত্তেজনার এক পর্যায়ে বিকালে ইফতারের আগে আতর মোল্লাকে তার বাড়ির নিকটবর্তী নিজ ফসলী মাঠে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় প্রতিপক্ষ মুরাদ মোল্যাসহ তার সমর্থকরা। এ সময় আশঙ্কাজনক অবস্থায় সন্ধ্যার পর মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। নিহত আতর মোল্লা গ্রাম্য মাতবর আব্দুল মান্নানের সমর্থক ছিল।
মাগুরা ২৫০শয্যা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. কৃজ্ঞ বিশ্বাস বলেন, হাসপাতালে আসার আগেই আতর মোল্লার মৃত্যু হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জব্বারুল ইসলাম জানান, আগের সামাজিক বিরোধের সঙ্গে নতুন করে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় খুন হয়েছেন আতর মোল্লা।
তিনি আরও জানান, ইতিমধ্যে এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। এছাড়া এলাকায় পরবর্তী সহিংসতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..