মাগুরা প্রতিনিধি: মাগুরা-ঝিনাইদহ সড়কের মাগুরা সদরের আবালপুরে শানিবার সকালে মিনি পিকআপ উল্টে চালকসহ দুই নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন, পিকআপ চালক সদরের জাগলা গ্রামের নূর ইসলাম (৩৫) ও ভাটা শ্রমিক সলুয়াপাড়া গ্রামের মামুন (৪০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন জানায়, সকাল ১০ টার দিকে সদরের জাগলা থেকে মিনি পিকআপে কাঠ বোঝাই করে মাগুরা-ঝিনাইদহ সড়কের ইছাখাদা এলাকায় একটি ভাটায় নিয়ে যাচ্ছিলেন।
পথিমধ্যে আবালপুর এলাকায় পৌছালে পিকাপটি উল্টে যায়। এ সময় ঘটনা স্থলেই চালক নূর ইসলাম নিহত হন। আহত হন তিন ভাটা শ্রমিক। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে মামুন নামে আরো এক ভাটা শ্রমিকের মৃত্যু হয়।




