উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ নবীগঞ্জের সীমান্তবর্তী কাগাপাশা ইউনিয়নের গুগ্রাপুর গ্রামের আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে। আহতদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলা সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের গুগ্রাপুর গ্রামের উপেন্দ্র রায়ের পুত্র উজ্বল রায় ও একই গ্রামের মৃত ক্ষিরোদ বিহারী রায়ের পুত্র বিমল রায়,বিধান রায়,দিধাংশু রায় গংদের মাঝে ধানী জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গুগ্রাপুর গ্রামের উপেন্দ্র রায়ের পুত্র উজ্বল রায় বাদী হয়ে হবিগঞ্জ অতিরিক্ত হাকিম আদালতে মামলা দায়ের করলে আদালত বিরোধপুর্ন ঐ ভুমির উপর ১৪৪ ধারা জারি করেন। কিন্তু বিমল রায়,বিধান রায় ও দিধাংশু রায় গংরা গত শনিবার সকালে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঐ ভুমিতে গিয়ে চাষ করতে চাইলে উজ্বল রায়ের লোকজন বাধা দেন।
এ সময় প্রতিপক্ষের হামলায় উজ্বল রায়(৩৩),নিউটন রায়(২২), লাবন রায়(২৮) আহত হলে তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়ে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আবোরো বড় ধরনের সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে।



