মাদকের ভয়াল থাবায় সালথার যুব সমাজ ধ্বংসের পথে

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজার ভয়াল থাবায় যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। বর্তমানে উপজেলার সদর বাজারসহ প্রায় বাজার ও তার আশপাশের এলাকা গুলোতে ব্যাঙ্গের ছাতার মতো মাদক ছড়িয়ে পড়ছে। গ্রেফতার হওয়ার পরও থেমে নেই মাদক ব্যবসায়ীরা।

অনুসন্ধানে জানা যায়, উপজেলার সদর বাজার ও তার আশপাশের এলাকা, মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া, কুমারপট্টি ও কাগদি, ভাওয়াল ইউনিয়নের তুগোলদিয়া, ইউসুফদিয়া, নারানদিয়া ও ভাওয়াল বাজার, গট্টি ইউনিয়নের বালিয়া বাজার, সিংহপ্রতাপ, গট্টি মাদ্রাসা মোড় ও তেগাতিয়া-রসুলপুর, আটঘর ইউনিয়নের পুটিয়া, জয়কাইল, গৌড়দিয়া, নকুলহাটি ও বিভাগদি বাজার, সোনাপুর ইউনিয়নের ফুকরা, সোনাপুর ও মোন্তার মোড়।

এছাড়াও যদুনন্দী ইউনিয়নের খারদিয়া, উজিরপুর, যদুনন্দী বাজার ও কুমারকান্দা বাজার, বল্লভদি ইউনিয়নের চন্ডিবর্দী, ফুলবাড়িয়া, বাউশখালী, পিশনাইল ও কামাইদিয়া, রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর বাজার, খেয়াঘাট ও বাহিরদিয়া বাজার ও তার আশপাশের এলাকায় মাদক ব্যবসায়ীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অজালে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করছে।

হাট-বাজার এলাকা ছাড়াও বর্তমানে গ্রামগঞ্জে ঢুকে পড়েছে এসব মাদকদ্রব্য। কিছু কিছু স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র, উঠতি বয়সের যুবক ও আধা বয়সীরা ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সেবন করে নিজেকে ধ্বংস করছে। শুধু তাই নয়! তাদের উজ্জল ভবিষ্যতকে অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছে।

বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এপ্রতিনিধিকে জানান, প্রফেশনাল মাদক ব্যবসায়ী মাঝারদিয়ার সাইফুল, বেলায়েত, রোজিনা, নারানদিয়ার শিল্পি ও আজাদ, বালিয়া গট্টির কোপা সামচু, নকুলহাটির তারেক ও ওহিদ, জয়কাইলের আলোম, রহমান ও রব, কামাইদিয়া বাসার ও বাবলু, পূর্ব ফুলবাড়িয়ার টুকু ফকির, বাউশখালির ওমর শিকদার ও ফরিদ খান, চন্ডিবর্দীর ফিরোজ, সোনাপুরের ইকু শেখসহ আরো অনেকেই দীর্ঘদিন ধরে নানা ধরনের মাদক বিক্রি করে আসছে বলে এলাকায় চাউর আছে। উক্ত মাদক ব্যবসায়ীদের বারংবার মাদকসহ আটক করেছে পুলিশ।

তারপরও এরা থেমে নেই। প্রফেশনাল মাদক ব্যাবসায়ী ছাড়াও বর্তমানে রাঘব বোয়ালদের ছত্র-ছায়ায় গ্রাম-গঞ্জে, পথে-ঘাটে প্রায়ই জায়গায় উঠতি বয়সের যুবকেরা ইয়াবা ট্যাবলেট বিক্রি করছে। ব্যাঙ্গের ছাতার মতো মাদককে দিন দিন ছড়িয়ে দিচ্ছে। এতে যুব সমাজ দিন দিন ধ্বংসের পথে ধাবিত হচ্ছে। এই যুব সমাজকে, ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন খান বলেন, মাদকের ব্যাপারে সালথা থানা পুলিশ কঠোরভাবে মাঠে কাজ করছে। যে কোন মাদক ব্যবসায়ীকে পাওয়ামাত্র আটক করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।