× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

মাগুরায় দু’টি বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত

admin
হালনাগাদ: সোমবার, ১১ জুলাই, ২০১৬

মাগুরা প্রতিনিধি: মাগুরায় গোপনে অনুষ্ঠিত হতে যাওয়া দু’টি বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বর এবং কনের পিতাকে কারাদন্ড প্রদান। কাজীকে ৫ হাজার টাকা জরিমানা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইয়ারুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত গোপন সংবাদেও ভিত্তিতে রবিবার রাতে সদরের জগদল ও শত্রুজিতপুর গ্রামে গিয়ে এ দু’টি বাল্য বিবাহ বন্ধ করে দেয়। সদরের ঘোড়ানাচ গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মাহফুজুর রহমানের সাথে গোপনে জগদলের হারেজ মোল্যার মেয়ের বিয়ে হচ্ছিল। এ সময় ভ্রাম্যমান আদালত সেখানে উপস্থিত হয়ে এ বিয়ে বন্ধ করে। ভ্রাম্যমান আদালত বাল্য বিবাহ নিরোধ আইনে বর মাহফুজুর রহমানকে ১০ দিন ও কনের পিতা হারেজ মোল্যাকে ৫ দিনের কারাদন্ড প্রদান করে ।
অপরদিকে জগদল গ্রামের কাশেম মোল্যার ছেলে বিল্লাল হোসেনের সাথে পাশ্ববতী শত্রুজিতপুর গ্রামের মজিবুর রহমানের কন্যা চুমকি খাতুনের সাথে বিয়ের হচ্ছিল।এ সময় ভ্রাম্যমান আদালত সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে । ভ্রাম্যমান আদালত তাৎক্ষনিক ভাবে বর ও কন্যার পিতাকে ১০ দিনের কারাদন্ড এবং কাজী রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করে ।


এ ক্যটাগরির আরো খবর..