× Banner
সর্বশেষ
আগামী এক বছরের মধ্যে গন্ধর্বপুর পানি শোধনাগার প্লান্ট প্রকল্প সমাপ্তের নির্দেশ ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে ২০২৭ সালের হজযাত্রী নিবন্ধন মালয়শিয়ায় প্রবাসী বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণে চিত্ত বিনোদন ও ঈদ পুনর্মিলনীর আয়োজন মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারি কমিশনার(ভূমি) এর সাথে মতবিনিময় সভা ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন আকস্মিক অফিস পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী, নির্ধারিত সময়ে ৮ জনের মধ্যে অনুপস্থিত ৬ মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত, ছিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশের ওষুধ রফতানি হচ্ছে ১৪০ দেশে – স্বাস্থ্যমন্ত্রী বেতন বাড়ল মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের ইসরাইলকে লক্ষ্য করে ফের হামলা ইরানের

মাগুরায় খেলার মাঠ সংস্করণের দাবীতে মানববন্ধন

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

মাগুরা প্রতিনিধি : মাগুরা পৌরসভার অভ্যন্তরে শহরের ৪ টি প্রধান মাঠ সংস্করণ, মাঠে জলাবদ্ধতা দূরীকরণ ও খেলার পরিবেশ ফেরাতে শহরের চৌরঙ্গী মোড়ে  মঙ্গলবার বিকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে ।

মাগুরার অন্যতম ক্রীড়া সংগঠন ইয়াং স্টার একাডেমী এ মানববন্ধনের আয়োজন করে । মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মাগুরা ক্রিকেট একাডেমীর কোচ সাদ্দাম হোসেন গোর্কী ,মাগুরা সরকারি কলেজের ক্রিড়া শিক্ষক ফরিদুল হক , সাংবাদিক অলোক বোস , সাংবাদিক শরীফ তেহরান টুটুল , সাংস্কৃতিক কর্মী বিশ্বজিৎ বিশ্বাস ও ইয়াং স্টার একাডেমীর পরিচালক বারিক আনজাম বারকি প্রমুখ । প্রত্যেক বক্তা অবিলম্বে শহরের অভ্যন্তরে   ৪ টি প্রধান মাঠ সংস্করণ, মাঠে জলাবদ্ধতা দূরীকরণ ও খেলার পরিবেশ ফেরাতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের আশু দৃষ্টি ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি  জোর দাবী জানান । মানববন্ধনে ইয়াং স্টার একাডেমী শতাধিক খেলোয়াড় অংশ নেয় ।


এ ক্যটাগরির আরো খবর..