× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

মাগুরায় কিশোর-কিশোরী সম্মেলন উপলক্ষে প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ জুন, ২০১৮

মাগুরা প্রতিনিধি ॥ ১জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন ২০১৮ উপলক্ষে মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের প্রতিযোগিতা। মঙ্গলবার জাগরণী চক্র ফাউন্ডেশন এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার মধ্যে ছিল লিখিত পরীক্ষা ও উপস্থিত বক্তৃতা।

জাগরণী চক্র ফাউন্ডেশন কর্মসূচি পরিচালক কাজী মাজেদ নেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক আজমুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার রঞ্জিত কুমার মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা আদর্শ কলেজের প্রভাষক আফজাল হোসেন, সৈয়দা আজিজুননেসা ও জাগরণী চক্র মাগুরা শাখার এরিয়া ম্যানেজার দলিল উদ্দিন।

এ প্রতিযোগিতায় জেলার ৪টি উপজেলার ১৫টি স্কুল থেকে ৪০ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..